ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট খুবই এগ্রেসিভ, যোগাযোগ স্থগিত করা হবে’

আকাশ জাতীয় ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট খুবই এগ্রেসিভ, দেশটির সাথে আপাতত যোগাযোগ স্থগিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন নামক করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে এবং এ বিষয়ে করণীয় প্রয়োজনীয় ব্যবস্থাসমূহও গ্রহণ করা হচ্ছে।

আজ সকালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য “World Health Assembly Second Special Session” এ অংশ নিতে যাত্রাকালে এক অডিও বার্তায় এসব কথা জানান মন্ত্রী। এই ভাইরাসটি করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট এর তুলনায় কিছুটা বেশি এগ্রেসিভ হলেও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিয়ে তৎপর রয়েছে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে মন্ত্রী তার বার্তায় নিশ্চিত করেন।

ভাইরাসটি নিয়ে অধিক আতংকিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে অডিও বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আফ্রিকান নতুন ভ্যারিয়েন্ট বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এই ভাইরাসটি খুবই এগ্রেসিভ। সে কারণে আফ্রিকার সাথে আমাদের যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে। সকল এয়ারপোর্ট, ল্যান্ডপোর্টে বা দেশের সকল প্রবেশপথে স্ক্রীনিং আরো জোড়দার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে সারা দেশেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে ও মাস্ক পড়তে উদ্বুদ্ধ করতে সকল জেলা শহরের প্রশাসনকে নির্দেশনা দেয়া হচ্ছে। বিশ্বের আক্রান্ত অন্যান্য জায়গা থেকেও যারা আসবে তাদের বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনভাবেই স্ক্রীনিং ছাড়া যেনো আক্রান্ত কোন ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট শাখাগুলিকেও নির্দেশনা দেয়া হয়েছে।’

সুইজারল্যান্ড সফরকালে বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

‘দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট খুবই এগ্রেসিভ, যোগাযোগ স্থগিত করা হবে’

আপডেট সময় ০১:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১