ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১ মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তুচ্ছ ঘটনায় মামলা করতে থানায় প্রাইমারি স্কুলের ছাত্র!

আকাশ নিউজ ডেস্ক:

থানায় বিভিন্ন অভিযোগ নিয়ে প্রতিদিনই মানুষ আসেন মামলা কিংবা সাধারণ ডায়েরি করতে। তবে এবার এক ভিন্ন অভিযোগ নিয়ে প্রাইমারি স্কুলের কয়েকজন ক্ষুদে শিক্ষার্থী থানায় এসেছে। আর তাতে অবাক পুলিশও।

জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের পেন্সিল ধার নেয় তার এক সহপাঠী । কিন্তু তা আর ফেরত দেয়নি সে। বিচার পেতে রীতিমতো থানায় গিয়ে পুলিশে অভিযোগ করেছে ওই ছাত্র। এমনকি এই নিয়ে থানায় মামলাও করেতে চেয়েছে সে। এ ঘটনা ভারতের অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলায়।

পুলিশ জানায়, একদল খুদে শিক্ষার্থী পেন্সিল হারিয়ে থানায় আসে লিখিত অভিযোগ করতে। আর তাতে অবাক হয়ে যায় দায়িত্বরত পুলিশ সদস্যরা। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কুর্নুলের পেদাকাদুবুরু থানায় আসে এক প্রাইমারি স্কুলের কয়েকজন ছাত্র। এ সময় পুলিশের কাছে তাদের ‘পেন্সিল সমস্যা’ সমাধান করে দেওয়ার অনুরোধ জানান।

ভিডিওতে দেখা গেছে, শিশুটি পুলিশের কাছে অভিযোগ করছে যে, তার এক সহপাঠী তার কাছ থেকে পেন্সিল নিয়ে আর ফেরত দেয়নি। তখন পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসা করেন যে এ ব্যাপারে পুলিশ কী করবে। তখন ছেলেটি ঝটপট উত্তর দেয়, ওই সহপাঠীর বিরুদ্ধে একটা মামলা করা উচিত।

ভিডিওতে পুলিশকে অবশ্য দুজনের মধ্যে মিটমাট করে দিতে দেখা যায়। ভিডিওর শেষে তাদের হাসিমুখে পরস্পরের সঙ্গে হাতও মেলাতে দেখা গেছে।

অন্ধ্র প্রদেশ পুলিশ তাদের টুইটারে ওই ঘটনার ভিডিও শেয়ার করেছে। টুইটারে পুলিশ জানিয়েছে, এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও প্রদেশের পুলিশকে বিশ্বাস করে। জনগণকে আস্থা ও ভরসা দেওয়ার ক্ষেত্রে অন্ধ্র প্রদেশ পুলিশ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও দাবি করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলোয়াড়দের সংঘর্ষ থামাতে গিয়ে মাথায় আঘাত নিয়ে মাঠ ছাড়লেন নারী রেফারি

তুচ্ছ ঘটনায় মামলা করতে থানায় প্রাইমারি স্কুলের ছাত্র!

আপডেট সময় ০১:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১