ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলের লাশ ট্যাঙ্কিতে রেখে নির্বাচনি প্রচারে স্বামী-স্ত্রী!

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের শাহজাদপুর মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে তার মা-বাবার বিরুদ্ধে। উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা হানিফনগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম আব্দুল করিম (১৮)। তার মা করুনা খাতুন নরিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, পেশায় পিকআপ চালক আব্দুল করিম মাদকাসক্ত। সে প্রায় রাতেই মাদক সেবন করে বাড়ি ফিরে সবাইকে নির্যাতন করত। এতে পরিবারের সবাই তার ওপর অতিষ্ট ছিল।

গত মঙ্গলবার রাতে মাদক সেবন নিয়ে বাকবিতণ্ডার জেরে তার বাবা-মা তাকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তার মৃত্যু হয়। কিন্তু মৃত্যুর বিষয়টি গোপন রেখে লাশ নিজ বাড়ির টয়লেটের ট্যাঙ্কিতে ফেলে দিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছিলেন।

বিষয়টি টের পেয়ে শুক্রবার সকালে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনায় নিহতের বাবা আলহাজ আলী ও মা করুনা খাতুনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে নরিনা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বলেন, বিষয়টি এলাকাবাসীর কাছ থেকে শুনে ঘটনাস্থলে ছুটে এসেছি। পুলিশও ঘটনাস্থলে এসেছে। টয়লেটের ট্যাঙ্কি থেকে লাশ উদ্ধারের জন্য পুলিশ প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনার পর পুলিশ নিহতের বাবা-মাকে আটক করেছে।

শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে এলাকাবাসীর মুখে মুখে রটনা শোনা যাচ্ছে, মা-বাবা তাকে হত্যার পর লাশ টয়লেটের ট্যাঙ্কিতে ফেলে দিয়েছে। এটা সঠিক কি না তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছেলের লাশ ট্যাঙ্কিতে রেখে নির্বাচনি প্রচারে স্বামী-স্ত্রী!

আপডেট সময় ০৯:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১