ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

‘নুসরাতকে এখনো ভালোবাসি আমি’

আকাশ বিনোদন ডেস্ক :

চলতি বছরের শুরু থেকেই স্বামী নিখিল জৈনর সঙ্গে দূরত্ব ও টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় ছিলেন নুসরাত। সম্প্রতি মা হয়েছেন তিনি। যশের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন নুসরাত। সন্তান জন্মের পর যশের সঙ্গে কাশ্মীরে বেড়াতেও গিয়েছিলেন। ছুটি কাটিয়ে ফের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।

২০১৯ সালের ১৯ জুন তুরস্কের বোদরুমে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে ‘রূপকথা’র বিয়ে সেরেছিলেন নুসরাত জাহান। কিন্তু মাত্র দু’বছরের মাথায় অভিনেত্রী আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান, নিখিল জৈনের সঙ্গে বিয়ে নয়, ‘লিভ টুগেদার’ করেছিলেন তিনি। তবে বিষয়টি মেনে নিতে পারেননি নিখিল। যে জন্য নুসরাতের নামে আদালতে ‘অ্যানালমেন্ট অব ম্যারেজ’ নিয়ে একটি মামলা করেন। ১৭ নভেম্বর সেই মামলায় জয়ী হন নুসরাতের প্রাক্তন ‘স্বামী’!

এতকিছুর পরও নিখিল নাকি এখনো নুসরাতকে ভালোবাসেন! কোনোভাবেই অভিনেত্রীকে ভুলতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন। চূড়ান্ত বিচ্ছেদের পর প্রথমবার নুসরাতকে নিয়ে মুখ খুললেন নিখিল। পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার ও নুসরাতের সম্পর্ক নেই, কিন্তু আমি তাকে (নুসরাত) এখনো ভালোবাসি। ’

একইসঙ্গে এও জানান যে, আগে যে নুসরাত ছিলেন, তাকে ভালোবাসেন তিনি। কিন্তু এখনকার নুসরাতকে একেবারেই চিনতে পারছেন না। তবে নুসরাতের জন্য শুভকামনা জানাতে ভুল করেননি নিখিল। বলেন, ‘ও ভালো থাকুক সবসময় চাই, ও অন্যের সঙ্গে থাকছে, সন্তান হয়েছে; আমি কখনো কিছু বলিনি। ’

নিখিলকে ছেড়ে নুসরাত এখন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সংসার পেতেছেন। তাদের ঘরে জন্ম নিয়েছে একমাত্র সন্তান ঈশান। বর্তমানে যশ, সন্তান আর কাজ নিয়েই কাটছে নুসরাতের ব্যস্ততা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

‘নুসরাতকে এখনো ভালোবাসি আমি’

আপডেট সময় ১০:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১