ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাদ্দাফির ছেলেকে ‘অযোগ্য’ ঘোষণা নির্বাচন কমিশনের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ৯৮ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে গাদ্দাফির ছেলেসহ ২৫ জনকে নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।

খবরে বলা হয়েছে, এটি নির্বাচন কমিশনের সাময়িক সিদ্ধান্ত। এ নিয়ে বিচারিক আদালতে প্রার্থীরা আপিল দায়ের করতে পারবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

২০১১ সালে প্রয়াত মুয়াম্মার গাদ্দাফিকে আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত করা হয়। সেই সময় আন্দোলকারীদের ওপর হামলার অভিযোগে ২০১৫ সালে গাদ্দাফির ছেলের বিরুদ্ধে তার অনুপস্থিতে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়। সেই অভিযোগটি আমলে নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে সামরিক প্রসিকিউটর।

মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর লিবিয়া পুনরুদ্ধারের জন্য তার ছেলে আল-ইসলাম গাদ্দাফি জিনতান শহর থেকে ভিডিও কলের মাধ্যমে যোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তবে এটি অন্যায় করেননি বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাদ্দাফির ছেলেকে ‘অযোগ্য’ ঘোষণা নির্বাচন কমিশনের

আপডেট সময় ০৯:০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১