ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাপনের কারণে টি-টোয়েন্টি সিরিজ জিতেও ট্রফি পায়নি পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। বাবর আজমদের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। প্রথম ম্যাচে ৪ উইকেট, দ্বিতীয়টিতে ৮ উইকেট এবং তৃতীয়টিতে ৫ উইকেটে জয় পায় পাকিস্তান দল।

কিন্তু ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচেও বাবর আজমদের হাতে ট্রফি তুলে দেননি টুর্নামেন্টের আয়োজকরা।

সোমবার ট্রফি হাতে না পেয়ে খানিকটা অবাক হন বাবর-রিজওয়ানসহ পাক দলের মাঠের তারকারা। ট্রফি ছাড়াই একত্রিত হয়ে সেলফি তোলেন শাহিন শাহ আফ্রিদিরা।

কেন সেদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের ক্রিকেটারদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি তার কারণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কবে দেওয়া হবে সেটিও জানানো হয়েছে।

সিরিজ শেষ হওয়ার পর বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বোর্ড সভাপতি না থাকার ফলেই পাক দলের হাতে ট্রফি হস্তান্তর করা যায়নি।

বিসিবির এক মুখপাত্র জানান, জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বোর্ডের কর্মকর্তাদের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনিয়োগকারীদেরও। কিন্তু সভাপতিসহ অন্যান্য কর্মকর্তা এবং বিনিয়োগকারী সংস্থার মালিকরা ওই সময় জৈব সুরক্ষা বলয়ে ছিলেন না। করোনাবিধি পালনে যথেষ্ঠ সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই ক্রিকেটারদের কাছে তাদের ঘেঁষতে দেওয়া হয়নি। ফলে বাবর আজমদের হাতে ট্রফিও তুলে দেওয়া হয়নি।

বিসিবি জানিয়েছে, দুদলের মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পর বাবর আজমদের হাতে তুলে দেওয়া হবে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ট্রফি। অর্থাৎ দুই ট্রফি একই সময়ে দেওয়া হবে বিজয়ী দলকে।

সে হিসাবে টি-টোয়েন্টি ট্রফি নেওয়ার জন্য পাকিস্তান দলকে অপেক্ষা করতে হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার পর ঢাকায় মিরপুরে ৪ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাপনের কারণে টি-টোয়েন্টি সিরিজ জিতেও ট্রফি পায়নি পাকিস্তান

আপডেট সময় ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১