ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলংকার দ্বিতীয় বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

গল টেস্টের তৃতীয়দিন ক্যারিবীয়রা শেষ করেছিল ফলো-অন এড়িয়ে। বুধবার চতুর্থদিনে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রাপ্তি ম্যাচ শেষদিনে নিয়ে যাওয়া।

শ্রীলংকার অপেক্ষা কিছুটা দীর্ঘায়িত করেন এনক্রুমা বনার ও জশুয়া দা সিলভা। তারপরও দলের বড় হার এড়াতে পারেননি তারা।

ওয়েস্ট ইন্ডিজকে ১৮৭ রানের জয়ে গুঁড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করল লঙ্কানরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের দিক থেকে স্বাগতিকদের এটি দ্বিতীয় বড় জয়। ৩৪৮ রানের লক্ষ্যের তাড়ায় বৃহস্পতিবার ম্যাচের পঞ্চম দিনে ক্যারিবিয়ানরা ১৬০ রানে থেমে যায়।

দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের পক্ষে ফিফটি পার করতে পারেনি কেউ। সর্বোচ্চ ইনিংসটি আসে কাইল মেয়ার্সের ব্যাট থেকে। প্রায় ওয়ানডে মেজাজে খেলে ৬২ বলে ৪৫ রান করেন মেয়ার্স।

দ্বিতীয় সর্বোচ্চ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের (৪১ রান)। দুই অলরাউন্ডার জেসন হোল্ডার ও রাহকিম কর্নওয়াল খেলেছেন যথাক্রমে ৩৬ ও ৩৯ রানের ইনিংস।

দ্বিতীয় ইনিংসে শ্রীলংকার পক্ষে সফল বোলার দুইজন – স্পিনার এম্বুলদেনিয়া ও রমেশ মেন্ডিজ। ৪৬ রানে ৪ উইকেট শিকার করেছেন এম্বুলদেনিয়া আর ৬৪ রানে ৪ উইকেট নিয়েছেন রমেশ।

মূলত গলে দাপট দেখিয়েছে স্পিনাররা। আজ শেষদিনে শ্রীলংকার দরকার ছিল ৪ উইকেট। অন্যদিকে জয় থেকে ২৯৬ রানের আলোকবর্ষ দূরে ছিল উইন্ডিজ।

তাই অনেকটা ওয়ানডে মেজাজে ব্যাট করে ক্যারিবীয়রা। ফলে দ্রুত উইকেটের পতন ঘটে।

আগে দিনের শুরুতে ২৩০ রানে উইন্ডিজের প্রথম ইনিংস থামার পর দ্রুত চার উইকেটে ১৯১ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে শ্রীলংকা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১০৪ বলে ৮৩ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ৮৪ বলে ৬৯* রান করেন। তৃতীয় উইকেটে তাদের ১৫০ বলের জুটিতে আসে ১২৩ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলংকার দ্বিতীয় বড় জয়

আপডেট সময় ০৬:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১