ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

নাক দিয়ে করোনার টিকার ট্রায়াল দিলেন পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনার স্পুটনিক টিকার নতুন একটি ধরন রফতানি করার পরিকল্পনা করছে রাশিয়া। এই ধরনটি মূলত নাক দিয়ে নেওয়া হয়। ইতিমধ্যে নাক দিয়ে স্পুটনিক টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলক প্রয়োগ হিসেবে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার পক্ষ থেকে এসব কথা বলা হয়।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, স্পুটনিক ভি টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর তিনি বুস্টার ডোজ নিয়েছেন। কারণ, তার অ্যান্টিবডির মাত্রা কমে গিয়েছিল।

রাশিয়ার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান কিরিল দিমিত্রিয়েভ জানান, তারা করোনার স্পুটনিক টিকার নাকে ব্যবহারের ধরন বিশ্বের অন্যান্য দেশে রফতানি করবে। আগামী বছর এই রফতানি শুরু হতে পারে।

স্পুটনিক ভি টিকার মূল সংস্করণ হলো দুই ডোজের ইনজেকশন। এই টিকা এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিও এই টিকার অনুমোদন দেয়নি। এমন অবস্থায় রাশিয়া স্পুটনিক ভি টিকার নাকে ব্যবহারের ধরন নিয়ে কাজ করার কথা জানাল। এই টিকা এখনো রাশিয়ায় পরীক্ষার (ট্রায়াল) পর্যায়ে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নাক দিয়ে করোনার টিকার ট্রায়াল দিলেন পুতিন

আপডেট সময় ০১:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১