ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পদোন্নতি পেলেন ২১৯৯ চিকিৎসক

আকাশ জাতীয় ডেস্ক: 

দীর্ঘ প্রতিক্ষার পর কাঙ্ক্ষিত পদোন্নতি পেলেন দেশের সরকারি চাকরিতে নিযুক্ত ২ হাজার ১৯৯ জন চিকিৎসক। এর মধ্যে নবম থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১ হাজার ৯৬২ জন, পঞ্চম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৮৩ জন এবং চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন ৫৪ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত তিনটি পৃথক আদেশে মঙ্গলবার তাদের এই পদোন্নতি দেওয়া হয়। আজ বুধবার বিষয়টি জানা যায়।

এই চিকিৎসকরা ২০০০ সাল থেকে ২০১১ সালের মধ্যে নিয়োগ পেয়েছিলেন। এতদিন ধরে তারা পদোন্নতি বঞ্চিত ছিলেন।

পদোন্নতি পাওয়া নতুন এই চিকিৎসকরা ২০০৯ সালের স্কেল অনুযায়ী বেতন পাবেন। এদের মধ্যে নবম গ্রেড থেকে সপ্তম গ্রেডে পদোন্নতি পেয়েছেন ১৯৫৮ জন। এ ছাড়া ১৮৩ জন ষষ্ঠ থেকে পঞ্চম গ্রেড এবং ৫৪ জন পঞ্চম থেকে চতুর্থ গ্রেডে পদোন্নতি পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

পদোন্নতি পেলেন ২১৯৯ চিকিৎসক

আপডেট সময় ১১:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১