ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর বায়োপিকে ইরফান সাজ্জাদ

আকাশ বিনোদন ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’-এর বাংলাদেশ অংশের শুটিং শুরু হয়েছে চলতি সপ্তাহে। বর্তমানে সিনেমাটির শুটিং চলছে রাজধানীর ঢাকা কলেজে।

এর আগে মুম্বাই ফিল্ম সিটিতে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এটি নির্মাণ করছেন বলিউড পরিচালক শ্যাম বেনেগাল।

গেল ২২ নভেম্বর সিনেমাটিতে টিক্কা খানের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান। এবার শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেনের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

এ অভিনেতা বলেন, ‘এক সপ্তাহ আগেই সব কিছু চূড়ান্ত হয়। সিনেমাটিতে দুই বাংলার বড় বড় তারকা অভিনয় করছেন। তাদের ভিড়ে আমি নিজের কথা বলব কি না তা নিয়ে সংশয়ে ছিলাম। তবে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। জাতির জনকের বায়োপিকের অংশ হতে পারব ভেবে আমি গর্বিত। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। ’

শহীদ লে. কমান্ডার মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের একজন স্বাধীনতাকামী ও বীর শহীদ। তিনি তৎকালীন পাকিস্তান নৌ বাহিনীতে কর্মরত একজন বাঙ্গালী কর্মকর্তা ছিলেন। আগরতলা ষড়যন্ত্র মামলার দুই নম্বর আসামিও ছিলেন। সিনেমায় তার অংশের শুটিং শুরু হবে ডিসেম্বরের ৬ তারিখের পর।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বিগ বাজেটের চলচ্চিত্রটি ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মুক্তি পেতে পারে। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয়শিল্পী অভিনয় করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর বায়োপিকে ইরফান সাজ্জাদ

আপডেট সময় ১০:৪৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১