ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি মার্কিন হামলা হলে ভয়াবহ পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিন কার্ডের জন্য লাখ ডলার ফি নেয়ার পরিকল্পনা ট্রাম্পের, বড় পরিবর্তনের ইঙ্গিত জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী ইশরাক পারিবারিক কলহের জেরে ঘরে আগুন, স্বামীকে তালাক দিলেন স্ত্রী সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক পাবনায় মাইকিং করে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ২

শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করবেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গেও নাচবেন তিনি।

আসছে ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানে উপভোগ করা যাবে ফারিয়ার নাচ।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘শারজার স্টেডিয়ামের নাম শুনেছি, এবার সেখানে পারফর্ম করবো ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই দুবাই যাচ্ছি। ৩ ডিসেম্বর মঞ্চে উঠবো। আশাকরি দারুণ একটা সময় কাটবে। ’

নুসরাত ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ ও ‘অপারেশন সুন্দরবন’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া জাতির জনক শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে অভিনয় করছেন তিনি।

বর্তমানে ‘বঙ্গবন্ধু’ সিনেমার শেষ লটের শুটিং চলছে ঢাকায়। সংযুক্ত আরব আমিরাত থেতে ফিরে আগামী ৫ ডিসেম্বর সিনেমাটির শুটিং যোগ দিবেন ফারিয়া।

এর আগে ৭ নভেম্বর প্রকাশ হয়েছে নুসরাত ফারিয়ার গাওয়া তৃতীয় গান ‘হাবিবি’। গানের কথা লিখেছেন নূর নবী ও সুর করেছেন আদিব কবির। গানটির ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব। সাড়ে তিন মিনিটের গানচিত্রে ফারিয়া দুর্দান্ত নাচ দিয়েও নজর কেড়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ও গুজব এখন বড় চ্যালেঞ্জ : আইজিপি

শারজাহ স্টেডিয়াম মাতাবেন নুসরাত ফারিয়া

আপডেট সময় ১০:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১