ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা ‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসার দরকার নেই’

আকাশ জাতীয় ডেস্ক:

‘নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারতে হবে, নৌকায় যারা ভোট দেবেন না, তাদের কেন্দ্রে যাবার দরকার নেই, ভোটের আগেই প্রতি কেন্দ্রে ৫০০ ব্যালটে সিল মারা হবে’- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তার সমর্থকরা এসব কথা বলে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আল-আমিন সরকার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

চেয়ারম্যান বাজার এলাকায় আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আল-আমিন সরকার অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন দলের প্রার্থী আমার কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও মারপিট চালাচ্ছেন। প্রচারণায় বাধা দিচ্ছেন। সকালে ভোট চাইতে গেলে আমার চার নারী কর্মীকে বেদম মারপিট করেছে নৌকা প্রার্থীর সন্ত্রাসী বাহিনী। তাদের তাণ্ডবে আমি নিজের জীবনের নিরাপত্তা নিয়েই শঙ্কিত হয়ে পড়েছি। অপরদিকে ইউনিয়ন পরিষদ এলাকায় আমার বেশকিছু কর্মীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এর আগেও আমার নির্বাচনী অফিসে নৌকার প্রার্থী রেজাউল ইসলাম তপন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুলের নেতৃত্বে হামলা চালানো হয়। আমার তিন কর্মীকে কুপিয়ে জখম করা হয়। এসব কারণে এখানে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। এ সময় তিনি প্রশাসনের কাছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম তপন বলেন, আমি কখনো গণ্ডগোল পছন্দ করি না। আমি নিরপেক্ষ নির্বাচন চাই। স্বতন্ত্র প্রার্থী যেসব অভিযোগ দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসার দরকার নেই’

আপডেট সময় ১০:০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১