ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। কোভিড পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার পর আইসোলেশনে রয়েছেন তিনি। স্থানীয় সময় সোমবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা রয়টার্সের মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকার পুরো ডোজ আগেই নিয়েছিলেন জ্যঁ ক্যাসটেক্স। কিন্তু এরপরও করোনায় আক্রান্ত হলেন তিনি।

জ্যঁ ক্যাসটেক্স বেলজিয়াম সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রোর সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পর ফরাসি প্রধানমন্ত্রীর মেয়ে করোনা পজিটিভ হন। পরে করোনা পরীক্ষায় ক্যাসটেক্সেরও করোনা ধরা পড়ে।

এক বিবৃতিতে ফরাসি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন তিনি। ওই অবস্থায় থেকেই তিনি দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। কোনো কোনো দেশে করোনার চতুর্থ ঢেউ লেগেছে। সংক্রমণ থেকে বাঁচতে বহু দেশ লকডাউনসহ করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। সোমবার থেকেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছে অস্ট্রিয়া।

তবে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলছেন, করোনার সংক্রমণ রুখতে ফ্রান্সে এ ধরনের কোনো নিয়মের প্রয়োজন নেই। কারণ দেশটির হেলথ পাস বিষয়ক নিয়মগুলো ইতোমধ্যেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে অনেকটা সফল হয়েছে। তবে করোনার টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল করতে চান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১