ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমাকে শারীরিকভাবেও হেনস্থা করা হয়েছে, জামিন পেয়ে বললেন সায়নী

আকাশ বিনোদন ডেস্ক :

ত্রিপুরায় সায়নী ঘোষের লড়াইয়ে যে ইতি পড়ছে না, জামিন পাওয়ার পরই তা স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তৃণমূলের যুবনেত্রী। জামিন পাওয়ার খানিক বাদে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রমাণিত। আমাদের লড়াই চলবে। এভাবে দমানো যাবে না।’’ খবর আনন্দবাজার পত্রিকার।

সোমবার বিকাল পৌঁনে ৫টা নাগাদ সায়নীকে তোলা হয় আগরতলা আদালতে। আদালত সূত্রে খবর, পুলিশ সায়নীকে দু’দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল। কিন্তু শুনানির পর বিচারক সেই আর্জি খারিজ করে দেন। তারপরই আদালত থেকে বেরিয়ে সায়নী বলেন, ‘‘আদালতের প্রতি বিশ্বাস ছিল। এটা সত্যের জয়। যে পথে লড়াই করেছি, সেই পথেই লড়ব। মিথ্যা মামলা করে দমানো যাবে না।’’

সঙ্গে যোগ করলেন, ‘‘আমাকে তো শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছে। রাতে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাতে আমি শঙ্কিত হয়ে পড়ি। তার পর আমাকে অন্য একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল।’’

এরপর সায়নীর বক্তব্য, ‘‘দিদি-র সঙ্গে রাতে কথা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাহায্য করেছেন, তা মনে থাকবে। একই সঙ্গে বলব, এখানকার আমাদের দলের কর্মীরাও আমার জন্য সারাক্ষণ লড়াই করেছেন। আমরা এক ইঞ্চিও জমি ছাড়ছি না।’’

প্রসঙ্গত, সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছিল। রবিবার পুলিশ বলেছিল, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সায়নী। সেই সময় এক পথচারীকে ধাক্কা দেয় সায়নীর গাড়ি। এ ছাড়া সায়নীর বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগও এনেছিল পুলিশ। এরপর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় সায়নীকে। পরে গ্রেফতার করা হয়। সায়নীকে গ্রেফতারের পর থেকে ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে ত্রিপুরা তথা দেশের রাজনীতি। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি সেখানে দীর্ঘ সাংবাদিক বৈঠক করেন।

অন্যদিকে, রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ত্রিপুরা পরিস্থিতি নিয়ে বৈঠক করে তৃণমূল প্রতিনিধি দল। সোমবার বিকাল ৪টা থেকে প্রায় আধ ঘণ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ১৫ জন তৃণমূল সাংসদ বৈঠক করেন। বৈঠকের পর তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ত্রিপুয়ার আর সন্ত্রাস হবে না।’’ এই আবহে সায়নীর জামিনে কিঞ্চিৎ স্বস্তিতে জোড়াফুল শিবির।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমাকে শারীরিকভাবেও হেনস্থা করা হয়েছে, জামিন পেয়ে বললেন সায়নী

আপডেট সময় ১১:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১