ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি করার ব্যাপারে পাশ্চাত্যকে সতর্ক করে মস্কো বলেছে, ‘রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে চায়’ এই অজুহাত তুলে রুশ সীমান্তের কাছে পশ্চিমাদের সামরিক উপস্থিতি সহ্য করবে না।

রুশ প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার মস্কোয় এ সতর্কবাণী দেন।

তিনি বলেন, কৃত্রিমভাবে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। এমন কেউ আমাদের অস্বাভাবিক সামরিক তৎপরতা চালানোর দায়ে অভিযুক্ত করছে, যারা এসেছে মহাসাগরের ওপার থেকে। আর সে দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

রাশিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগকে তিনি ‘অযৌক্তিক ও অশিষ্ট’ বলে বর্ণনা করেন। এ ধরনের উসকানির পরিণতি মারাত্মক খারাপ হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন পেসকভ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার ‘অস্বাভাবিক সামরিক তৎপরতা’ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উদ্বেগ প্রকাশ করার পরদিন পেসকভ এ প্রতিক্রিয়া জানালেন।

ব্লিঙ্কেনের বক্তব্যের প্রতি ইউরোপের বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে সমর্থন জানানো হয়। গত দু’সপ্তাহ ধরে কিয়েভ এই অভিযোগ করে আসছিল যে, দেশটির ওপর সামরিক আগ্রাসন চালাতে পারে রাশিয়া। ইউক্রেন আরও অভিযোগ করেছিল, দেশটির সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউক্রেন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল রাশিয়া

আপডেট সময় ০১:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১