ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাসে ধর্ষণের হুমকি: আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন বদরুন্নেসার ছাত্রীরা

আকাশ জাতীয় ডেস্ক:

হাফ ভাড়া দিতে চাওয়ায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া বাস চালকের সহকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

রবিবার দুপুর ১২টার দিকে তিন দফা দাবির কথা জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তারা।

বাসচালকের সহকারীকে গ্রেপ্তার ছাড়াও বাসে নারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করা ও সারা দেশে শিক্ষার্থীদের হাফ পাস চালুর দাবি জানান শিক্ষার্থীরা।

গতকাল শনিবার রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চায়। কিন্তু চালকের সহকারী হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয় বাসচালকের সহকারী। এর প্রতিবাদে আজ সকাল নয়টার দিকে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করতে থাকেন বদরুন্নেসার শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক সময় ভেতরে বিক্ষোভ করার পর তারা বকশিবাজার মোড় অবরোধ করেন। ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দেন তারা। ‘হাফ পাস আমাদের অধিকার’, ‘এই হলো দেশের কঠোর বাস্তবতা, নিজের অধিকার চাইতে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড ছিল তাদের হাতে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও হোসেনি দালান সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে চেষ্টা চালাতে থাকে পুলিশ। শেষ পর্যন্ত তিন দফা দাবির কথা জানিয়ে দুই ঘণ্টা পর সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাসে ধর্ষণের হুমকি: আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন বদরুন্নেসার ছাত্রীরা

আপডেট সময় ০১:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১