ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঠে ‘মিশন এক্সট্রিম’ টিম, ধারাভাষ্যকারের মুখে প্রচারণা

আকাশ বিনোদন ডেস্ক :

আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি উপলক্ষে একের পর এক অভিনব প্রচারণা কৌশল দেখা যাচ্ছে। এবার সিনেমার প্রচারণায় সিনেমাটির টিম চলে গেল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার (২০ নভেম্বর) চলমান বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার, চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী, সুদীপ বিশ্বাস দীপ ও দীপু ইমামকে দেখা গেল গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারিতে। এ সময় সবার হাতে ছিল ‘মিশন এক্সট্রিম’র পোস্টার।

এমন সময় সঙ্গে ধারাভাষ্যকার শামীম চৌধুরী সিনেমাটির নির্মাতা ও কুশলীদের পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে ‘মিশন এক্সট্রিম’ সিনেমার বিষয়ে বিস্তারিত দর্শকদের সামনে তুলে ধরেন।

এ প্রসঙ্গে নির্মাতা সানী সানোয়ার বলেন, আমরা চেষ্টা করছি ‘মিশন এক্সট্রিম’র কথা সবার কাছে পৌঁছে দিতে। সেজন্য কিছু কৌশল নিয়ে আমরা এগোচ্ছি। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিকে আজ সবাই তাকিয়ে আছে। তাই ‘মিশন এক্সট্রিম’র প্রচারণায় এই সুযোগটি একেবারেই হাত ছাড়া করতে চাইনি।

জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, আমি খুবই এক্সসাইটেড। বাংলাদেশের ম্যাচে মাঠে বসে এভাবে সিনেমার প্রচারণা করবো, এটা কখনো ভাবিনি। সত্যি বিষয়টি অন্যরকম লাগছে।

আগামী ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’ সিনেমা। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। একযোগে দেশ ও দেশের বাইরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি ৪ টি মহাদেশের প্রায় ৮টি দেশে বাংলাদেশের সঙ্গে একযোগে মুক্তির বিষয় নিশ্চিত করেছে প্রযোজন প্রতিষ্ঠান।

‘মিশন এক্সট্রিম’ সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাঠে ‘মিশন এক্সট্রিম’ টিম, ধারাভাষ্যকারের মুখে প্রচারণা

আপডেট সময় ১০:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১