ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জানুয়ারির মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেওয়ার টার্গেট

আকাশ জাতীয় ডেস্ক:

ইতিমধ্যে দেশে নয় কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে আরও ছয় কোটি ডোজ টিকা দেওয়া হবে। সবমিলিয়ে জানুয়ারি মাসের মধ্যে দেশে ১৫ কোটি ডোজ টিকার প্রয়োগ হবে। মোট ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনার টার্গেট নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২০ নভেম্বর) বিকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন আগে যাদের দেওয়ার কথা ছিল তাদের প্রায় সবাই পেয়ে গেছে। এ পর্যন্ত নয় কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে আরও ছয় কোটি ডোজ ভ্যাকসিন দিতে পারবো। সব মিলিয়ে জানুয়ারি মাসের মধ্যে ১৫ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। যার মধ্যে সাড়ে সাত কোটি ফুল ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের ভ্যাকসিন দিতে হবে ১৩ কোটি মানুষকে। এরমধ্যে এক কোটি মানুষ বিদেশে আছে। তাহলে থাকল ১২ কোটি মানুষ। এই ১২ কোটি মানুষের মধ্যে সাড়ে সাত কোটি ফুল ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।’

জাহিদ মালেক বলেন,‘দেশে অনেক মানুষ ভ্যাকসিন পেয়েছে বলে আজ করোনায় মৃত্যুর হার কমে গেছে। করোনা নিয়ন্ত্রণে আছে বলে খেলাধুলায় আমরা চলে আসতে পেরেছি। দেশের অর্থনীতিও সচল আছে। স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। দেশ বিদেশে আসা যাওয়া শুরু হয়েছে। চলাফেরায় ফিরে এসেছে গতি।

পরিস্থিতি ভালো থাকলেও সতর্ক থাকার কোনো বিকল্প নেই বলে মনে করেন মন্ত্রী। বলেন, ‘এখনো মাস্ক অনেকে পরে না। কিন্তু মাস্ক পরা দরকার। করোনা এখনো চলে যায়নি। ভালো অবস্থায় আছি। এই ভালো রাখতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘জীবনে যেমন খেলাধুলার প্রয়োজন আছে, তেমনি প্রয়োজন অর্থনীতির। একটি দেশের সামাজিক উন্নয়ন, মানসিক উন্নয়ন ও শারীরিক উন্নয়নের প্রয়োজন আছে। খেলাধুলার প্রয়োজন আছে বলে করোনার মধ্যে জাতীয় পর্যায়ের খেলাধুলা শুরু করা হয়েছে। বিদেশিরা আমাদের দেশে খেলতে আসছে, পাশাপাশি বিনিয়োগের জন্য আসছে।’

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পৌর মেয়র মো. রমজান আলী, সুলতানুল আজম খান আপেল, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রিমিয়ার ডিভিশন জেলা ফুটবল লীগে আটটি দল অংশ নিয়েছে। আজকের উদ্বোধনী খেলায় ৩-০ গোলে হরিরামপুর সাকুচিয়া ক্লাবকে হারিয়ে দাশড়া পল্লী মঙ্গল সমিতি জয় লাভ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জানুয়ারির মধ্যে ১৫ কোটি ডোজ টিকা দেওয়ার টার্গেট

আপডেট সময় ০৯:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১