ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে প্রবল বর্ষণ থেকে সৃষ্ট বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক বন্যা কবলিত মানুষ। এছাড়া তিরুপতি মন্দিরের এই শহরে বন্যায় আটকে পড়ছেন শত শত তীর্থযাত্রী।

অন্ধ্র প্রদেশ সরকার জানিয়েছে, শুধু কাদাপা জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের, নিখোঁজ ১২ জন। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরে শুক্রবার থেকে রাজ্যের রায়লসীমা অঞ্চলের তিন জেলা এবং একটি উপকূলীয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।

ভারতের গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জনিয়েছে, মন্দিরের শহর তিরুপতিতে বন্যার কারণে বহু পুণ্যার্থী আটকে পড়েছেন। তিরুমালা পাহাড়ে মন্দিরের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বর্ণমুখী নদীর পানি বেড়ে গেছে।

জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য। বন্যার কারণে সড়ক ও রেলপথের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে রায়ালাসিমা অঞ্চলের চিতোর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

আপডেট সময় ০১:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১