ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়ায় ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর মা থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের নামে অপহরণ মামলা করেছেন। তবে ঘটনার দুইদিন পরও পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি। বুধবার রাত ১২টার দিকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

স্কুলছাত্রী পুঠিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের নাম আবদুল্লাহ। সে একই প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র। আবদুল্লাহ পুঠিয়ার রাজবাড়ী এলাকার কচি আহম্মদের ছেলে।

স্কুলছাত্রীর মা বলেন, তারা সনাতন ধর্মের আর আবদুল্লাহ মুসলিম। একই প্রতিষ্ঠানে পড়ার সুবাদে প্রতিনিয়ত তার মেয়েকে উত্ত্যক্ত করত আবদুল্লাহ। বুধবার রাতে খাওয়া শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২টার দিকে ঘরের বাইরে একটি গোঙানোর শব্দ শুনতে পান। দরজা খুলে দেখেন আব্দুল্লাহসহ চার থেকে পাঁচ যুবক মেয়েকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলছে। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে দ্রুত গাড়ি নিয়ে চলে যায় অপহরণকারী।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘মেয়েকে অপহরণের ঘটনায় মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ঘুমন্ত অবস্থায় স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ

আপডেট সময় ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১