ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজের জন্মদিন পালন করলেন পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনির জন্মদিন গেছে গত মাসে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিনে ধুতি পরে নেচে ফের আলোচনায় আসেন। সেখানে নিজের কাছের মানুষদের আমন্ত্রণ জানিয়েছিলেন এ নায়িকা। এবার সহশিল্পী শরিফুল রাজের জন্য কেক কেটেছেন পরীমনি।

তরুণ প্রজন্মের সম্ভাবনাময় এ অভিনেতা ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘ন ডরাই’ সিনেমার সুবাদে পরিচিতি পেয়েছেন। ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাজের জন্মদিন।

নায়কের এ বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে একটু বিশেষভাবে উদযাপন করলেন চিত্রনায়িকা পরীমনি। রাজকে পাশে বসিয়ে কেক কেটেছেন তিনি।

এ সময় পরীর পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি। হাতে লাল চুড়ি, খোঁপা করা চুল। কেকের ওপর চাকু চালানোর পর হাত নেড়ে নাচার ভঙ্গিমাও করেছেন নায়িকা। নিজের হাতে রাজকে কেকও খাইয়ে দেন তিনি। এছাড়া এক তোড়া ফুলও উপহার দিয়েছেন অভিনেতাকে।

আনন্দঘন ওই মুহূর্তের ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি। ক্যাপশনে রাজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন পিচ্চি’।

উল্লেখ্য, পরীমণি ও শরিফুল রাজ জুটি বেঁধে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন। এর নাম ‘গুনিন’। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজের জন্মদিন পালন করলেন পরীমনি

আপডেট সময় ০৯:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১