ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শান্তদের আত্মবিশ্বাস জোগাচ্ছে বিপিএল

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলে পরিবর্তন হলো অনেক কিছুই। ব্যর্থতার কারণে বাদ পড়লো সৌম্য-লিটনরা, দলে ঢুকল সাইফ-শহিদুলের মতো নতুন মুখ। দুই দফা টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত পেলেন আরেকটি সুযোগ। এবার সেই সুযোগ কাজে লাগাতে চান ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। বিশ্বকাপের ভরাডুবি কাটিয়ে উঠতে পাকিস্তানের বিপক্ষে লড়তে চান বিপিএলে খেলার অভিজ্ঞতা নিয়ে।

আগামী ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানে থাকছেন না সাকিব-তামিম-মুশফিকের মতো অভিজ্ঞরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতা ও চোটে জর্জরিত দলে এবার শক্তি নতুনরা। তাদের নিয়েই দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে কাজটা যদিও কঠিন তবুও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী শান্ত। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) পাকিস্তানের বেশ কিছু ক্রিকেটারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় সিরিজে সেটিই আত্মবিশ্বাস যোগাবে টাইগারদের।

শান্ত বলেন, ‘বিশ্ব ক্রিকেট চিন্তা করলে পাকিস্তান সেরা দলগুলোর একটি। বিপিএলে ওদের বেশ কয়েকজনের সঙ্গে খেলার সুযোগ হয়েছে। ওই দিক থেকে আমরা একটু আত্মবিশ্বাসী যে ওই বোলারদের মোকাবেলা করেছি, বা ওই ব্যাটসম্যানের বিপক্ষে বল করেছি। এই সুযোগ আছে। বিশ্ব ক্রিকেটে প্রত্যেকটা দলই ভাল। চিন্তা করলে হবে না যে অনেক ভাল কিছু করব, আমরা জাস্ট বল দেখব, খেলব। অতো বেশি চিন্তার কিছু নেই আমরা যেটা পারি ওই জিনিসটা করব।’

দলে ডাক পাওয়া তরুণ ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে আশাবাদী শান্ত। তার মতে, জুনিয়র হলেও প্রত্যেকের ভেতরে রয়েছে দায়িত্ব নেওয়ার তাড়না। তিনি বলেন, ‘আমরা এখানে যারা আছি প্রত্যেকেই সামর্থ্যবান। প্রত্যেকটা ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলার মতো। আমাদেরই দায়িত্ব নিতে হবে। এখানে সিনিয়র বা জুনিয়র বলে কিছু নাই। এখানে সবাই সামর্থ্যবান বলে আমরা আছি। প্রত্যেকেরই দায়িত্ব আছে। যার যে দায়িত্ব সবারই ওটা সমানভাবে পালন করতে হবে। সবারই সেই সামর্থ্য আছে।’

বিশ্বকাপে বোলিংয়ে কিছুটা ফর্ম দেখাতে পারলেও ব্যাটিংয়ে ভরাডুবি হয়েছিল টাইগার ব্যাটারদের। মারমার কাটকাট এই ফরম্যাটেও ছিল ডট বলের ছড়াছড়ি। বড় শট খেলার মাঝেও ছিল অদ্ভুদ রকম জড়তা। আর সেই জড়তা কাটিয়ে উঠতে চান শান্ত। পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করতে চান উল্লেখ করে তিনি জানান, ‘সাধারণত টি-টোয়েন্টি অবশ্যই রানেরই খেলা। আমি যখনই খেলি আমার লক্ষ্য থাকে আক্রমণাত্মক ক্রিকেটই খেলব। চিন্তা থাকে প্রথম বল থেকেই আগ্রাসী মেজাজে থাকব। তার মানে এই না যে প্রতি বলেই মারতে থাকব। অবশ্যই বল বিচার করে খেলব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শান্তদের আত্মবিশ্বাস জোগাচ্ছে বিপিএল

আপডেট সময় ০৭:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১