ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক বছরের ছেলেকে নিয়ে বিয়ে করলেন পূজা

আকাশ বিনোদন ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী পূজা ব্যানার্জির পুত্র কৃষভের বয়স এক। এবার তাকে নিয়েই বিয়ের পিড়িতে বসলেন এ অভিনেত্রী।

তবে এটি স্বামী কুণাল ভর্মার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০২০ সালে তাদের প্রথমবার বিয়ে হয়।

অনেকের মনে প্রশ্ন আসতে পারে আগে বিয়ে করে থাকলে আবারও কেন বিয়ে করলেন পূজা-কুণাল? সন্তান হওয়ার আগেই প্রেমিক কুণাল ভর্মার সঙ্গে ২০২০ সালে কোর্ট ম্যারেজ করেছিলেন এ অভিনেত্রী। করোনার পরিস্থিতির কারণে আয়োজন করে বিয়ে করতে পারেননি পূজা-কুনাল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন তারা।

গেল ১৫ নভেম্বর বিয়ে করেছেন পূজা-কুনাল দম্পতি। বিয়ের অনুষ্ঠান হয় গোয়াতে। এর আগে ১৩ নভেম্বর থেকে শুরু হয় পূজা-কুণালের বিয়ের আচার-অনুষ্ঠান। তাদের বিয়ের অনুষ্ঠানে সঙ্গীত, মেহেদি, গায়ে হলুদ, দধিমঙ্গল কোনো কিছুই বাদ ছিল না।

একে একে তার মেহেদি সন্ধ্যা, সঙ্গীত, গায়ে হলুদের অনুষ্ঠানের ছবি দেখেছেন ভক্তরা। শেষে মঙ্গলবার (১৬ নভেম্বর) এসেছে বিয়ের ছবি। এতে গোলাপি শাড়ি এবং পাঞ্জাবিতে বিয়ের মালা পরিহিত, সদ্য বিবাহিত জুটিকে দেখে গেছে।

বুধবার (১৭ অক্টোবর) সকালে পূজা ইনস্টাগ্রামে আরও দু’টি ছবি শেয়ার করেছেন। বিবরণে লিখেছেন, ‘বিয়ের পরের সকাল। নিজেকে নতুন লাগছে। ’ ছবিতে খোলাচুল, গাঢ় লাল সিঁদুরে সিঁথি আর গোলাপি শাড়িতে নতুন বউয়ের মতোই দেখাচ্ছিল তাকে।

পূজা ভারতীয় টেলিভিশনে কাজ করার পাশাপাশি বাংলা সিনেমাতে কাজ করেছেন। দেব, সোহমের বিপরীতে নায়িকা হয়ে কাজ করেছেন তিনি। ‘হইচই আনলিমিটেড’, ‘লভেরিয়া’, ‘চ্যালেঞ্জ ২’ সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক বছরের ছেলেকে নিয়ে বিয়ে করলেন পূজা

আপডেট সময় ০৯:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১