ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নুসরাতের বিরুদ্ধে মামলায় জয় পেলেন নিখিল

আকাশ বিনোদন ডেস্ক :

অবশেষে নুসরাত জাহানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন ব্যবসায়ী নিখিল জৈন। নুসরাতের সঙ্গে সম্পর্ক শেষ করতে আদালতের দারস্থ হয়েছিলেন তিনি।

বুধবার (১৭ নভেম্বর) আলিপুর সিভিল কোর্ট তাদের বিয়ে খারিজ করে দেয়।

অবশেষে জন্মদিনের বিশেষ দিনে নুসরাতের বিরুদ্ধে মামলায় জয়ী হলেন নিখিল। নিখিলের কথায়, ‘এটাই এবারের জন্মদিনের সেরা উপহার। ’

তুরস্কে ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন নুসরাত ও নিখিল। বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই সেই সম্পর্কে ভাঙন! তুরস্কে নুসরাত ও নিখিলের বিয়ে হলেও ভারতে বিয়ের রেজিস্ট্রেশন হয়নি। সেই কারণেই অ্যানালমেন্টের মাধ্যমে নুসরাতের থেকে আলাদা হতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিখিল।

নিখিলের অ্যানালমেন্টের প্রস্তাবে রাজি ছিলেন না নুসরাত। বিবৃতি দিয়ে অভিনেত্রী-সংসদ সদস্য দাবি করেছিলেন, ভারতীয় আইন অনুযায়ী তার ও নিখিলের বিয়েই হয়নি। তারা শুধুমাত্র লিভ-ইন সম্পর্কে ছিলেন। সুতরাং বিচ্ছেদের প্রশ্নই আসে না। নুসরাতের সেই বিবৃতি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল।

কিন্তু এর মধ্যেই নিখিল ও নুসরাতের মধ্যে ঢুকে পড়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। আদালতে মামলা চলাকালীনই অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা জানিয়েছিলেন নুসরাত। জন্ম নিয়েছে যশরতের ঘরে পুত্র সন্তান ঈশান। এমনকী, প্রকাশ্যে যশকে স্বামী হিসেবে মেনে নেন নুসরাত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নুসরাতের বিরুদ্ধে মামলায় জয় পেলেন নিখিল

আপডেট সময় ০৯:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১