ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’

আকাশ জাতীয় ডেস্ক:

বিস্কুট খাওয়ানোর কথা বলে নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বুধবার (১৭ নভেম্বর) রাজশাহীর চারঘাট থানায় মামলা হয়েছে। পুলিশ মামলার পরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

অভিযুক্তের নাম জুয়েল রানা (৩১)। জুয়েল চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের কারিগরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক।

মামলার বরাত দিয়ে রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে ওই শিশুকে দাদির কাছে রেখে তার বাবা-মা পাশের জেলা নাটোরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। শিশুটি সন্ধ্যার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত জুয়েল রানা তার পথ আটকে দাঁড়ায়। একপর্যায়ে বিস্কুট খাওনোর কথা বলে ওই শিশুকে পাশের নির্মাণাধীন এক বাড়িতে নিয়ে যায়। পরে ধর্ষণের চেষ্টা চালায়।

ওসি আরও জানান, এ সময় ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তবে এর আগেই জুয়েল রানা পালিয়ে যায়। পরে শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শিশুটির বাবা-মা ফিরে আসার পর আজ মামলা দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ হলে এই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান চারঘাট থানার এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’

আপডেট সময় ০৯:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১