ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের সচল পুরনো দুর্নীতির মামলা, ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

দুর্নীতির মামলায় ফেঁসে যেতে পারেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার আবার শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার আলোচিত এই মামলা সচল হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা গেছে, ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের পৃথক তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে নেতানিয়াহুকে। ইসরায়েলের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকার সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। যদিও বরাবরই সব ধরনের অভিযোগ তিনি অস্বীকার করে আসছেন।

গতকাল তাকে জেরুজালেমের আদালতে হাজিরা দিতে দেখা যায়, তবে তার সাথে ছিল না আগের মতো বিশাল নিরাপত্তা বহর। নেতানিয়াহু বর্তমানে ইসরায়েল সংসদের বিরোধীদলীয় নেতা। গত জুনে প্রতিপক্ষরা এক হয়ে জোট সরকার গঠন করলে তার দীর্ঘ শাসনামলের অবসান হয়।

এদিকে, নিরাপত্তাহীনতায় ভুগছেন ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী ও তার পরিবার। তাই আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তা চেয়েছেন। বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে যে রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করেছেন- তা এখনো চালু থাকুক।

কারণ, তারা নাকি এখন বিভিন্ন ধরনের হুমকির সম্মুখীন হচ্ছেন। যদিও এ বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেত ও তার প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফের সচল পুরনো দুর্নীতির মামলা, ফেঁসে যেতে পারেন নেতানিয়াহু

আপডেট সময় ০৬:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১