ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ শহরে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ আদায় করা একটি চক্রের এক নারীসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন, শহরের মিরপুর উত্তরপাড়ার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), হোসেনপুর পুঠিয়াবাড়ির আব্দুল লতিফের ছেলে মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার আশরাফ আলীর ছেলে আব্দুল জলিল (২৮) ও ধানবান্দি মহল্লার মানিক সেখের মেয়ে উন্নতি খাতুন ওরফে মিথিলা (২০)।

বুধবার সকালে র‌্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে মঙ্গলবার রাতে শহরের মাছুমপুর উকিলপাড়া মহল­ার নুরুজ্জামানের ৪র্থ তলা বাসায় এ অভিযান চালানো হয়। চক্রের নারী সদস্য মিথিলা এ বাসার নিচ তলায় ভাড়া থাকতেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার হাটিকুমরুল মোড়ের ফল ব্যবসায়ী সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রঞ্জু সরকার (৪৩) ফল কিনতে সিরাজগঞ্জ শহরে আসেন। এরপর পূর্ব পরিচিত উন্নতি খাতুন ওরফে মিথিলার সাথে তার সাক্ষাত হয়। একপর্যায়ে মিথিলা কৌশলে রঞ্জুকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে ব্যবসায়ী রঞ্জুকে মারধর করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবী করা হয়। এ অবস্থায় রঞ্জুকে উদ্ধারে পরিবারের সদস্যরা র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। এরপর রাতেই ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে অপহৃত রঞ্জুকে উদ্ধার এবং চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

প্রেমের ফাঁদে ফেলে অপহরণ চক্রের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৫:২৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১