ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অপমানজনক শিরোনাম’ করায় সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করলেন এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘অপমানজনক শিরোনাম’ করার অভিযোগে গ্রিসের একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তবে এমন উদ্যোগকে মতপ্রকাশের স্বাধীনতার টুটি চেপে ধরা হিসেবে দেখছে ওই সংবাদপত্রটি।

এরদোগানের অভিযোগ, দৈনিক গ্রিক ডেমোক্রেটিয়া তাকে নিয়ে অশালীন শিরোনাম করেছে, যেটি তার সুনামের জন্য ক্ষতিকর।

তবে গ্রিক ডেমোক্রেটিয়ার সম্পাদক দাবি করেছেন, তুরস্কের বাইরে পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমগুলোর মধ্যে তারাই প্রথম তুর্কি প্রেসিডেন্টের টার্গেটে পরিণত হলেন। বিষয়টি আইনিভাবেই মোকাবিলা করা হবে।

পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের বিরোধ পুরনো। গত সেপ্টেম্বরে এ নিয়ে গ্রিক ডেমোক্রেটিয়া একটি সংবাদ প্রকাশ করে। যেটি নিয়ে তুরস্কে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, এরদোগানের সমালোচনা করা গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তুরস্কের প্রেসিডেন্টের এটিই প্রথম নজির নয়। তুরস্কে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এমন বহু গণমাধ্যম বন্ধ করে দিয়েছেন এরদোগান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অপমানজনক শিরোনাম’ করায় সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করলেন এরদোগান

আপডেট সময় ০১:২২:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১