ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউইয়র্ক গিয়ে নতুন সিনেমার ঘোষণা শাকিবের

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ভিসা পেয়ে শুক্রবার (১২ নভেম্বর) সেখানে উড়াল দিয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

 নিউইয়র্কে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর আসরে অংশ নিয়েছেন তিনি।

অনুষ্ঠানটিতে পারফর্মও করেন এই তারকা।

সেসময় মঞ্চে ওঠে দর্শকদের উদ্দেশ্যে নতুন সিনেমার ঘোষণা দেন শাকিব। তখন শাকিবের পাশে ছিলেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

নাম ঠিক না হওয়া এই সিনেমাটি শাকিব খান নিজেই প্রযোজনা করবেন বলে জানিয়েছেন। আর পরিচালনা করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী নির্মাতা হিমেল আশরাফ।

মঞ্চে ওঠে শাকিব খান বলেন, আমাদের বাংলাদেশি সিনেমা দেশের এবং বিদেশের টেকনিশিয়ান, শিল্পীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার পরিকল্পনা করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এখানে সিনেমাটি রিলিজও হয়ে যেত।

তিনি আরও জানান, দেশি বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্তে পর্যন্ত পৌঁছে দিতে সবসময়ই তিনি চেষ্টা করে গেছেন।

এদিকে নতুন এই সিনেমার ঘোষণা নিয়ে হিমেল আশরাফ বলেন, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য আমার। আগামী বছর একটি ভালো সময়ে এর ৭০ শতাংশ শুটিং হবে লাস ভেগাস, লস এলেঞ্জস, নিউইয়র্ক এবং হলিউডে। বাকি শুটিং বাংলাদেশে করবো।

শাকিব খান ছাড়াও দেশের জনপ্রিয় অনেক তারকা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র প্রবাসী দেশের একাধিক গুণী শিল্পীরাও এতে রয়েছেন।

চ্যানেল আইয়ের আয়োজন শেষে আরও কিছু একক পারফর্মে দেখা যাবে শাকিবকে। আগামী ৪ ডিসেম্বর তিনি অংশ নেবেন ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। সব শেষে ৫ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউইয়র্ক গিয়ে নতুন সিনেমার ঘোষণা শাকিবের

আপডেট সময় ১১:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১