ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিভারপুল বিস্ফোরণ : আত্মঘাতীকে ট্যাক্সিতে আটকে দিয়ে ‘হিরো’ চালক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের লিভারপুলে ওমেন্স হাসপাতালের বাইরে গাড়ি বিস্ফোরণে এক আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। এর আগে তাকে গাড়িতে আটকে দেন ট্যাক্সি চালক। এতে সবার মন জয় করে নিয়েছেন ডেভিড পেরি নামের ওই ট্যাক্সি চালক।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, রবিবার ‘রিমেম্বারেন্স সার্ভিস’-এ দু’মিনিট নীরবতা পালন অনুষ্ঠানের কিছুক্ষণ আগে লিভারপুলে ওমেন্স হাসপাতালের বাইরে ওই বিস্ফোরণে ‘হামলাকারী যাত্রী’ নিহত হন।

এর আগে সন্দেহভাজন হামলাকারী ট্যাক্সি চালককে লিভারপুলের অ্যাংলিকান ক্যাথেড্রালের কাছে নামিয়ে দিতে বলেন। কিন্তু রাস্তা বন্ধ থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করে পরে ওমেন্স হাসপাতালের সামনে নামিয়ে দিতে বলেন।

হাসপাতালের কাছে নামিয়ে দিতে গিয়ে ট্যাক্সিচালক দেখেন, ওই যাত্রীর শরীরে জড়ানো কিছু একটা আছে। তখনই তিনি ঝাঁপিয়ে পড়ে ট্যাক্সির দরজা বন্ধ করে দেন। পরে বিস্ফোরণে ট্যাক্সিতে আগুন ধরে ওই যাত্রী ভেতরেই মারা যান। এতে চালক কিছুটা আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনার পরে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী দেশটির সন্ত্রাসবাদ আইনে তিন যুবককে গ্রেফতার করেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ‘রিমেম্বারেন্স সার্ভিস’-এ হামলা চালাতে যাচ্ছিলেন ওই আত্মঘাতী হামলাকারী।

অন্যদিকে এই হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় লিখেছেন, লিভারপুলের ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমি সমবেদনা জানাই। পাশাপাশি দ্রুত ব্যবস্থা নিয়ে পেশাদারিত্বের পরিচয় দেয়া জন্য জরুরি পরিষেবাগুলোকে এবং পুলিশকে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জানাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লিভারপুল বিস্ফোরণ : আত্মঘাতীকে ট্যাক্সিতে আটকে দিয়ে ‘হিরো’ চালক

আপডেট সময় ০৭:১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১