ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল ‘আন্তর্জাতিক চক্র’: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘আন্তর্জাতিক চক্র’ তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক চক্রগুলোর’ চাপ সত্ত্বেও তুরস্ক প্রতিরক্ষা শিল্পকে স্বাধীন হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। আমরা আমাদের প্রতিরক্ষা শিল্পকে অনেক উঁচুতে নিয়ে গেছি। কিন্তু ‘আন্তর্জাতিক চক্রগুলো’ চেয়েছিল আমরা যেন তাদের ওপর নির্ভরশীল থাকি।

কনফেডারেশন অব পাবলিক সার্ভেন্ট ট্রেড ইউনিয়নের এক বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি নানা ধরনের ড্রোন রয়েছে তুরস্কের হাতে। এ ছাড়া তুরস্ক অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক উন্নতি সাধন করেছে।

এরদোগান বলেন, আমরা কখনই আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বিষয়ে নতিস্বীকার করিনি। সামরিক অভ্যুত্থানের হুমকি থাকা সত্ত্বেও আমরা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করেছি। আমরা সামান্য কিছু এলিটের হাত থেকে দেশের অর্থনীতিকে মুক্ত করে এগিয়ে নিচ্ছি, কোনো কাজ না করে আরও ধনী হওয়ার আকাঙ্ক্ষা লালন করেন তারা।

তুরস্ক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন, মনুষ্যবিহীন স্থলযানসহ নানা অস্ত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি করছে। দেশটির বেশ কিছু ড্রোন যুদ্ধক্ষেত্রে সাফল্য দেখিয়েছে। ফলে এ ড্রোনগুলো পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তুরস্ককে পরনির্ভরশীল করে রাখতে চেয়েছিল ‘আন্তর্জাতিক চক্র’: এরদোগান

আপডেট সময় ০৫:২০:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১