ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লিবিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হলেন গাদ্দাফিপুত্র সাইফুল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফুল ইসলাম গাদ্দাফি (৪৯) দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন।

রয়টার্স ও আলজাজিরাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, লিবিয়ার গণমাধ্যমগুলো গত বেশ কিছুদিন ধরে সাইফুল ইসলামের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার যে জল্পনা-কল্পনা প্রচার করে আসছিল, রোববার তা সত্য প্রমাণিত হয়েছে।

গাদ্দাফির জীবদ্দশায় সাইফুল ইসলামকে তার উত্তরসূরি মনে করা হতো। সাইফুল ইসলাম প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় সাবহা শহরে কমিশনের দফতরে নিজের কাগজপত্র জমা দিয়েছেন।

আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১১ সালে গাদ্দাফি সরকারের পতনের পর এই প্রথম লিবিয়ায় সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে কাগজপত্র যাচাই বাছাই শেষে সাইফুল ইসলামি চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

লিবিয়ায় ২০১১ সালে মার্কিন মদতে সশস্ত্র গণঅভ্যুত্থানে সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতন হয় এবং গাদ্দাফি তার একাধিক পুত্রসহ বিপ্লবীদের হাতে নিহত হন। সে সময় গাদ্দাফির ছোট ছেলে সাইফুল ইসলাম পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লিবিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হলেন গাদ্দাফিপুত্র সাইফুল

আপডেট সময় ১২:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১