ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুরিশ। বুধবার সকালে উপজেলার জলাহার গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ দিকে স্বামীসহ পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে।

এলাকাবাসী জানান, প্রায় ৮ বছর আগে একই গ্রামের মাসদার আলীর ছেলে জহুরুলের সঙ্গে খাইরুল আলমের মেয়ে সাহিদার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার শশুর, শাশুড়ি ও ননদ যৌতুক ও নানা কারণে অত্যাচার করতে থাকে। তিনি নির্যাতন সহ্য করতে না পেরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে থাকতে পারে। আশেপাশের মানুষ বুঝতে পেরে থানা পুলিশকে খবর দিলে গোদাগাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশটি পেয়েছি এবং পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু সাহিদার পরিবারের দাবি তার মেয়ে শশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় ০৯:২৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭