ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

বাজারের ব্যাগ থেকে বেরিয়ে এলো শিশুর পা

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের সাতদিন পর বাজারের ব্যাগভর্তি অবস্থায় শিশু ফাহিমার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের এবটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফাহিমা আক্তার (৫) দেবীদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের ট্রাক্টরচালক মো. আমির হোসেনের মেয়ে। ৭ নভেম্বর বিকেল থেকে সে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে না পেয়ে ১১ নভেম্বর আমির হোসেন দেবীদ্বার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

স্থানীয়রা জানান, রোববার ভোরে পথচারীরা ঘটনাস্থলে একটি বাজারের ব্যাগ থেকে শিশুর পা বের হওয়া অবস্থায় দেখে। এ সময় তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা ফাহিমাকে শনাক্ত করেন।

নিহতের মা হোছনা আক্তার ও দাদা জহিরুল ইসলামের ধারণা, ফাহিমার কানে স্বর্ণের দুল ছিল। সেগুলো ছিনিয়ে নিতেই কেউ কানের লতি ছিড়ে ফেলতে পারে। ছিনতাইকারীদের চিনে ফেলার ভয়ে তাকে হত্যা করতে পারে।

এদিকে, ফাহিমাকে খুঁজে পেতে কবিরাজের কাছে যায় তার পরিবার। ১০ হাজার টাকা চুক্তিতে কবিরাজ মাঈনুদ্দিন ফাহিমাকে খুঁজে দেওয়ার দায়িত্ব নেন। ফাহিমাকে জ্বিনে নিয়ে গেছে বলে দাবি করেন ওই কবিরাজ।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ৬-৭ দিন আগে তাকে হত্যা করে বাজারের প্লাস্টিকের ব্যাগে করে ফেলে যাওয়ায় সারা শরীর পঁচে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

বাজারের ব্যাগ থেকে বেরিয়ে এলো শিশুর পা

আপডেট সময় ০৬:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১