ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলেকে ‘যৌনাঙ্গ কেটে’ হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাঁতী গ্রামে নিজের ছেলেকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মা।

মৃত ছেলের নাম লিমন (৫)। তার বাবার নাম ইমরুল কায়েস। হত্যাকারী নারীর নাম লিপি খাতুন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, মা লিপি খাতুন ৫ বছরের ছেলে লিমনকে বাড়ির পাশের ঘাসের জমিতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে যৌনাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করেন। এরপর নিজের পেট কেটে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মা লিপি খাতুনকেও আহত অবস্থায় উদ্ধার করে পুলিশি হেফাজতে একই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, শিশুটির যৌনাঙ্গ কাটা রয়েছে। ফলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে যৌনাঙ্গ কেটে হত্যা করা হয়েছে। তবে যৌনাঙ্গ কাটার আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

এ ঘটনায় নিহত শিশুর চাচা ওমর ফারুক বাদী হয়ে সদর থানায় মা লিপি খাতুনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছেলেকে ‘যৌনাঙ্গ কেটে’ হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ১১:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১