ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাক্রোঁর প্রেসিডেন্ট প্রাসাদে তরুণী ডিফেন্স স্টাফকে ধর্ষণের অভিযোগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর ডিফেন্স স্টাফদের একজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন তারই সহকর্মী আরেক তরুণী স্টাফ। প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রাসাদে এক বিদায় অনুষ্ঠানের পর এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন। খবর দ্য গার্ডিয়ানের।

ভিকটিমের অভিযোগ, গেল জুলাই মাসে প্রেসিডেন্টের বাসভবনে একজন জেনারেল এবং অন্য দু’জন কর্মকর্তার বিদায় অনুষ্ঠানের পর তাকে ধর্ষণ করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁও।

জানা গেছে, সংক্ষিপ্ত বক্তব্য শেষে রাত ১০টার দিকে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রেসিডেন্ট। এরপর একে একে অন্যরা চলে গেলে প্রেসিডেন্ট ভবনে নিজেদের আবাসস্থলে যান ওই সামরিক স্টাফরা। পরে সেখানেই ওই তরুণীর ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ।

ফরাসি পুলিশ জানিয়েছে, ধর্ষিত হওয়ার পর ভিকটিম এলিসি প্রাসাদের নিকটবর্তী পুলিশ স্টেশনে হাজির হন এবং ওই রাতেই ধর্ষণের বিরুদ্ধে রিপোর্ট করেন। তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আগে পুলিশ আরো তদন্ত করতে চায়। এদিকে, এ ঘটনা নিয়ে তুমুল আলোচনার সৃষ্টি হয়েছে ফ্রান্সে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাক্রোঁর প্রেসিডেন্ট প্রাসাদে তরুণী ডিফেন্স স্টাফকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৬:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১