ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে ফের জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের একটি মসজিদে ফের শুক্রবারের জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে অন্তত তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশের সিন গড় জেলার একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে ওই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জুমার নামাজের সময় সিন গড় জেলার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকজন হতাহতও হয়েছে।

এ পর্যন্ত তিনজনের মৃত্যু ও ১৫ জনের আহত হওয়ার বিষয়টি স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।

নানগারহরে ২০১৫ সালে ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা আত্মপ্রকাশ করেছে। চলতি বছরের আগস্টে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর ওই প্রদেশে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার পেছনে আইএসের হাত হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে আইএসের হামলায় ১৯ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হন।

এছাড়া তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর দেশটির সংখ্যালঘু শিয়া মসজিদে জুমার নামাজ চলাকাল দুই দফায় পৃথক হামলায় ১২০ জনের বেশি মানুষ নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে ফের জুমার নামাজ চলাকালে বিস্ফোরণ

আপডেট সময় ০৮:০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১