ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘প্রেম সবাই করে তাতে সমস্যাও হয় সকলেরই, বাকিরা শুধু বলে না’

আকাশ বিনোদন ডেস্ক :

এবার প্রেম নিয়ে মুখ খুললেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। ভারতীয় জনপ্রিয় এক রেডিও চ্যানেলের ইউটিউব টকশোর সঞ্চালিকার দায়িত্বে ছিলেন এই অভিনেত্রী। প্রেম-বিতর্ক নিয়ে অভিনেত্রী বলেন, “আমার মনে হতো, আমারই শুধু প্রেমে সমস্যা। কিন্তু বিশ্বাস করুন, এই সমস্যা সকলেরই হয়। আর তাই নিয়েই কথা বলবো।” তার দাবি, প্রেম নিয়ে সপাটে মুখে খুলেছেন বলেই তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে টেনে আনা হয়েছে।

প্রেম করেছেন। ছবির মতো বিয়েও। তারপর বিয়ে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে তুমুল বিতর্ক। সে সব পেরিয়ে ফের প্রেমে হাবুডুবু। এখন ‘স্বামী’ যশ দাশগুপ্ত এবং সন্তান ঈশানকে নিয়ে সংসারী এই জনপ্রিয় অভিনেত্রী। সেই নুসরাতই এবার রেডিওতে ‘লাভগুরু’! প্রেম থেকে হৃদয় ভেঙে খান খান- সবেতেই পাশে থাকবেন ‘লাভ এক্সপ্রেস’-এর নায়িকা।

তিনি দাবি করেন, প্রেম নিয়ে প্রত্যেকেই রীতিমতো আগলহীন আলোচনা করবেন এক একটি পর্বে। টিনএজ প্রেম নিয়ে অজস্র পরামর্শ দেবেন মদন মিত্র!

শুধু ভালোবাসা নয়, বিচ্ছেদ নিয়েও অকপট নুসরাত। বললেন, “এই প্রেম জিনিসটা খুব কঠিন। সম্পর্ক ভাঙলে মন ভাঙবেই। কিন্তু নিজেকে নতুন করে সুযোগ দিন।”

নিজেও তো তা-ই করেছেন নুসরাত! নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ভাঙা সেই হাত এখন যশ দাশগুপ্তের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রেম সবাই করে তাতে সমস্যাও হয় সকলেরই, বাকিরা শুধু বলে না’

আপডেট সময় ১০:৩০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১