ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন রাবি ছাত্রলীগ নেতা চিশতী

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাত্র ২৫ বছর ১ মাস ১ দিন বয়সে চেয়ারম্যান হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তিবিষয়ক সম্পাদক মাহমুদ ওমর চিশতী। লালমনিরহাটের ৩ নম্বর কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার প্রায় ১৭০০ ভোটে জয়লাভ করেন তিনি।

মাহমুদ ওমর চিশতী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। ২০১৩ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ২০১৫ সালে মানবিক বিভাগ থেকে এইচএসসি ও ২০১৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক পাস করেন।

১৯৯৬ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণকারী মাহমুদ ওমর চিশতীর বাবার নাম মুক্তিযোদ্ধা শামসুল হক সুরুজ। বাবা বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সুরুজ ২০০৩ সালের ২২ ডিসেম্বর জামায়াত-বিএনপির হামলায় নিহত হন। মৃত্যুর আগ পর্যন্ত ১৯৮১ সাল থেকে তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন রাবি ছাত্রলীগ নেতা চিশতী

আপডেট সময় ১০:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১