ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

ভোট গণনাকালে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ৩ নম্বর জলসুখা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে জলসুখা ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুিষ্ঠত হয়। বিকাল সাড়ে ৪টার দিকে ভোট গণনা চলছিল। এসময় হঠাৎ আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রোকসানা আক্তার শিখা ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এসময় ভোটকেন্দ্রে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি সামাল দিতে না পারায় সেখানে র‍্যাব ও বিজিবির টিম পৌঁছায়। পরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

সংঘর্ষের সময় বেশ কিছু ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হয়। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়।

এ বিষয়ে প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার বলেন, একটা গ্রুপ কেন্দ্র দখলের চেষ্টা করেন। এ সময় অপর একটি গ্রুপ বাঁধা দেয়। এ নিয় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর এই কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক

ভোট গণনাকালে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আপডেট সময় ০৮:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১