ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্টিফানের পদত্যাগ, প্রথম নারী প্রধানমন্ত্রী পাওয়ার পথে সুইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে পদত্যাগ করলেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফান লোফভেন। চলতি মাসে পদত্যাগ করবেন বলে গত আগস্টে জানিয়েছিলেন দেশটির মধ্য-ডানপন্থী এ প্রধানমন্ত্রী। তার পদত্যাগের কারণে আগামী সপ্তাহে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে পারে সুইডেন।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

খবরে আরও বলা হয়, ৬৪ বছর বয়সী স্টিফান লোফভেন বুধবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার পদত্যাগের কারণে সুইডেনের অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের জন্য প্রধানমন্ত্রীর হওয়ার পথ খুলে গেছে। আগামী সপ্তাহে দেশটির পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। সেখানে আইনপ্রণেতাদের সমর্থন পেলে অর্থমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন হবেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী।

সাবেক ইউনিয়ন আলোচক ও সমঝোতাকারী স্টেফান লোফভেন ২০১৪ সাল থেকে গ্রিন পার্টির সঙ্গে সংখ্যালঘু জোটের নেতৃত্ব দিয়ে আসছেন। গত সপ্তাহে স্যোশাল ডেমোক্র্যাটসের নেতা হিসেবে লোফভেনের স্থলাভিষিক্ত হন অ্যান্ডারসন এবং নতুন সরকার গঠনের জন্য পার্লামেন্টের স্পিকারের প্রথম পছন্দ হতে পারেন তিনি।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত লোফভেনই দেশটির তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্টিফানের পদত্যাগ, প্রথম নারী প্রধানমন্ত্রী পাওয়ার পথে সুইডেন

আপডেট সময় ১০:৫১:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১