ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

মোশাররফ করিমের নায়িকা কলকাতার পার্নো

আকাশ বিনোদন ডেস্ক :

এর আগেও বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। ফের একবার আসছেন তিনি। এবার পার্নো অভিনয় করতে চলেছেন ছোট ও বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে। সিনেমার নাম ‘বিলডাকিনী’।

সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমা পরিচালনা করবেন ফজলুল কবির তুহিন। এতে পার্নোর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা স্বয়ং। তিনি বর্তমানে কলকাতায় রয়েছেন। সেখান থেকে ফিরলেই সিনেমার কাজ শুরু হবে বলে জানা গেছে।

দ্বিতীয়বারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয়ের ব্যাপারে কলকাতার গণমাধ্যমকে পার্নো মিত্র বলেন, ‘সিনেমার গল্পটা পড়ে ভালো লাগে। তাই প্রস্তাব পাওয়া মাত্রই রাজি হয়ে যাই। এছাড়া যখন শুনি মোশারফ করিমের সঙ্গে কাজ করবো, খুশি হই। ওনার সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে।’

‘বিলডাকিনী’ সরকারি অনুদান পেয়েছে ২০২০-২০২১ অর্থবছরে। মোশাররফ করিম ও পার্নো মিত্র ছাড়াও নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্পের এই সিনেমায় আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ। আগামী মাসে রাজশাহীতে এর শুটিং শুরু হবে বলে জানা গেছে।

কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র এর আগে ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমা ‘ডুব’-এ অভিনয় করেছিলেন। সেটি পরিচালনা করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ওই সিনেমায় পার্নোকে দেখা যায় বলিউড অভিনেতা ইরফান খানের স্ত্রীর ভূমিকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মোশাররফ করিমের নায়িকা কলকাতার পার্নো

আপডেট সময় ১১:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১