ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্যাটেলাইট ব্রডব্যান্ডের অনুমোদন পেল বোয়িং

আকাশ আইসিটি ডেস্ক :

স্পেসএক্স ও অ্যামাজনের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বোয়িং। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন্স কমিশন বোয়িংকে স্যাটেলাইট ব্রডব্যান্ড নেটওয়ার্ক তৈরির অনুমোদন দিয়েছে।

এ অনুমোদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে বাড়ি, ব্যবসায় প্রতিষ্ঠান ও সরকারকে ইন্টারনেট সেবা দিতে পারবে বোয়িং। যদিও ঠিক কবে থেকে স্যাটেলাইট নেটওয়ার্ক চালু হবে বা সক্ষমতা তৈরি হবে সেটি জানায়নি বোয়িং। স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের চেয়ে বেশি উচ্চতায় স্যাটেলাইট পরিচালনা করবে বোয়িং। স্টারলিংক ২১৫ থেকে ৩৫০ মাইল উচ্চতায় পরিচালিত হলেও বোয়িং ১৭ থেকে ২৭ হাজার ৫০০ মাইল উচ্চতায় নন-জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট পরিচালনা করবে।

এক্ষেত্রে ল্যাগিং বাড়লেও বাস্তবিকভাবে অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। বেশ অনেক আগে থেকেই বোয়িং এই প্রকল্পটি নিয়ে কাজ করছে। ২০১৭ সালে সর্বপ্রথম স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক সেবার অনুমোদনের জন্য আবেদন করে বোয়িং। ২০১৯ সালে স্পেসএক্স বোয়িংয়ের পরিকল্পনাকে সীমাবদ্ধ কিংবা একেবারেই বাতিল করার জন্য এফসিসিকে অনুরোধ করে। তবে স্পেসএক্সের সেই অনুরোধ না রক্ষা হলেও অনুমোদন পেতে বেশ বেগ পোহাতে হয়েছে বোয়িংকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্যাটেলাইট ব্রডব্যান্ডের অনুমোদন পেল বোয়িং

আপডেট সময় ০৯:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১