ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিষেধাজ্ঞা কাটল, ভারতের ভিসা পেলেন ফেরদৌস

আকাশ বিনোদন ডেস্ক :

অবশেষে ভারতের ভিসা পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। প্রায় আড়াই বছর ধরে দেশটিতে তার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল।

অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন এবং একই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘নিষেধাজ্ঞা শেষে ভারতের ভিসা পেয়ে আমি খুব আনন্দিত। ক্যারিয়ারের শুরু থেকেই দুই দেশে একসঙ্গে কাজ করেছি। সব সময় বলতাম, কলকাতা আমার দ্বিতীয় ঘর। দ্রুতই পরিবার নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছি। ভারত সরকার ও আমার কলকাতার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। ’

২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে দেশটি ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই অভিনেতার ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে তিনি আর ভারত যেতে পারেননি।

তবে বিষয়টি শুধুমাত্র ‘একটা ভুল বোঝাবুঝি’ বলে উল্লেখ করেছেন ফেরদৌস।

১৯৯৮ সালে ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে আলোচনায় আসেন ফেরদৌস। এই সিনেমার জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর থেকে কলকাতার সিনেমার নিয়মিত মুখ হয়ে উঠেন এই তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিষেধাজ্ঞা কাটল, ভারতের ভিসা পেলেন ফেরদৌস

আপডেট সময় ১১:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১