ঢাকা ০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালপাড় থেকে নবজাতক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের খালপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এক কন্যা নবজাতক উদ্ধার হয়েছে। শুক্রবার ভোরে স্থানীয় গ্রামবাসী ওই নবজাতক উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে খালপাড়ে ওই নবজাতকের কান্নার আওয়াজে ঘুম ভাঙে ধামরাইয়ের জোয়ার আমতা গ্রামের কৃষক মো. আব্দুর রশিদের। তার বাড়ির সামনে খালপাড় থেকে ভেসে আসছিল ওই নবজাতকের কান্না। ঘুম থেকে উঠে তিনি কান্নার শব্দ অনুসরণ করে গিয়ে কন্যা নবজাতকটিকে দেখতে পান। তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। সদ্য ভূমিষ্ঠ নবজাতকের নাড়ি সুঁতোয় বাঁধা ছিল না।

আব্দুর রশিদ নবজাতকটি তার বাড়িতে নিয়ে এসে এক মায়ের দুধ পান করালে মুহূর্তের মধ্যেই তার কান্না থেমে যায়।

পরে আব্দুর রশীদ বিষয়টি গ্রামবাসীকে অবহিত করলে ওই নবজাতকটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় জমান। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই নবজাতকের কোনো পিতা-মাতার পরিচয় পাওয়া যায়নি।

কৃষক আব্দুর রশিদ বলেন, অল্প অসুস্থতার কারণে পুলিশের সহযোগিতায় নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকটি সুস্থ আছে।

ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, পরিত্যক্ত অবস্থায় খালপাড় থেকে নবজাতক উদ্ধারের খবর পেয়ে আমরা উপজেলা সমাজসেবা ও মহিলা অধিদপ্তর কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি। বর্তমানে নবজাতকটি কৃষক আব্দুর রশিদের হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান ও মহিলা অধিদপ্তর কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, নবজাতক উদ্ধারের বিষয়টি শুনেছি। ইউএনও স্যারের সঙ্গে আলাপ-আলোচনা করে ওই নবজাতকের পরিচয় পেতে বা লালন-পালন করতে যা যা করণীয় আছে তার সব ব্যবস্থাই আমরা করব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালপাড় থেকে নবজাতক উদ্ধার

আপডেট সময় ১১:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১