ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

বাবা-মায়ের ঝুলন্ত লাশের পাশে বসিয়ে শিশুকে জিজ্ঞাসাবাদ!

আকাশ জাতীয় ডেস্ক:

হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের পুকুরভাঙ্গা এলাকার নিজ ঘর থেকে এক ওড়নায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় লাশের পাশেই কাঁদছিল তাদের দুই শিশুসন্তান। বাবা-মায়ের ঝুলন্ত লাশের পাশে শিশুসন্তানকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে হবিগঞ্জের চুনারুঘাট সার্কেল এএসপি মহসিন মুরাদকে।

শুক্রবার সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- চুনারুঘাট সদর ইউনিয়নের নরপতি গ্রামের আবুল হোসেনের ছেলে রিকশাচালক আব্দুর রউফ (৩০) ও তার স্ত্রী আলেয়া আক্তার (২৫)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর পূর্বে আব্দুর রউফ ও আলেয়ার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে রায়হান (১০), ফরহাদ (৪) নামে দুইটি ছেলেসন্তান রয়েছে। তারা ফসলি জমির মাঝখানে নতুন বাড়ি করে বসবাস করে আসছিলেন।

শিশুপুত্র রায়হান জানায়, তার পিতা আব্দুর রউফ একজন রিকশাচালক ও তার মা সৌদি আরব প্রবাসী। মাসখানেক পূর্বে তিনি দেশে আসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় তার বাবা ও মা খাওয়া-দাওয়া করে একরুমে ঘুমিয়ে পড়েন। আর সে একই ঘরের পাশের রুমে ঘুমে ছিল। সকালে উঠে দেখতে পায় তার মা-বাবা ঘরের তীরের সঙ্গে ওড়না পেছানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে।

আব্দুর রউফের মা মনোয়ারা বেগম দাবি করেন, তার ছেলে ও ছেলের বউকে হত্যা করে ফাঁস লাগানো হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্ত না করে কিছুই বলা যাচ্ছে না। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

বাবা-মায়ের ঝুলন্ত লাশের পাশে বসিয়ে শিশুকে জিজ্ঞাসাবাদ!

আপডেট সময় ০৯:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১