ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

ঝালকাঠিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী তানজিল হাওলাদারকে (২৬) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শ্বাসরোধে স্ত্রী পারভীন আক্তারকে হত্যার কথা সিআইডির কাছে স্বীকার করেছেন তানজিল। বৃহস্পতিবার রাতে ঝালকাঠির সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঝালকাঠি সিআইডির সহকারী পুলিশ সুপার অরিত সরকার জানান, ঝালকাঠি সদর উপজেলার বেরমহল গ্রামের মৃত আবু হানিফের ছেলে তানজিল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় চাঁদপুর সদরের কল্যাণদী এলাকার জিন্নাত আলী মোল্লার মেয়ে পারভীন আক্তারের। তাদের ১৮ মাস বয়সি এক কন্যাসন্তান রয়েছে।

এক বছর ধরে স্বামী ও শাশুড়ির সঙ্গে বিরোধ চলছিল গৃহবধূ পারভীনের। গত ১২ অক্টোবর রাতে পারিবারিক বিরোধের জেরে পারভীনকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী।

পরে লাশ বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে ঢাকায় পালিয়ে যান তানজিল। পরের দিন সকালে সদর উপজেলার বেরমহল গ্রামের একটি ডোবা থেকে পারভীনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা রাবেয়া বেগম বাদী হয়ে ১৩ অক্টোবর ঝালকাঠি থানায় স্বামী ও শাশুড়িকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার ১৮ দিনের মাথায় প্রযুক্তি ব্যবহার করে ঢাকার মালিবাগ এলাকা থেকে গত বুধবার তানজিল হাওলাদারকে গ্রেফতার করে সিআইডি।

বৃহস্পতিবার ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন তানজিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৫:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১