ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিএনপি এখন একটা কৃত্রিম বিরোধ বা সংকট তৈরি করছে: নাহিদ ইসলাম বিসিএস ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ নকলের রূপ পালটিয়েছে, এখন ডিজিটালি হচ্ছে নকল: শিক্ষামন্ত্রী আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে: হাসনাত ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাঁকে পদচ্যুত করা দরকার: সিআইএর সাবেক পরিচালক ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের সন্ত্রাসীদের গুলিতে ঘানা ফুটবলার নিহত আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

এক ব্যবসায়ীর বাড়িতে আরেক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের বিশ্বনাথে এক ব্যবসায়ীর বাড়ি থেকে আরেক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যবসায়ী ওসমানীনগর উপজেলার খাইয়াকাইড় গ্রামের মৃত আকলুছ আলীর ছেলে আরশ আলী (৪৫)।

তিনি ১৫-২০ বছর ধরে বিশ্বনাথ উপজেলার দতা গ্রামে তার শ্বশুর আব্দুল হান্নানের বাড়িতে সপরিবারে বসবাস করে গরুর ব্যবসা করে আসছিলেন। লাশ উদ্ধারের সময় ঝুলন্ত অবস্থায় তার পরনের জ্যাকেটের সামনে ছিল পেছন দিকে পরানো। তাই এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে তার ব্যবসায়ী দুই সহযোগী উপজেলার মণ্ডলকাপন গ্রামের মৃত চান মিয়ার ছেলে মতিন মিয়া (৫৫) ও তার ভাই সিরাজ মিয়ার (৪৮) বাড়ির প্রবেশ পথের প্রধান গেট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মতিন মিয়া ও সিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ। তাকে হত্যা করে ওই স্থানে ঝুলিয়ে রাখা হয়েছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এ ব্যাপারে থানার ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তী বলেন, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে নিহতের ছোটভাই আহাদ আলী (৪৩) জানান, তার ভাইকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তাদের পক্ষ থেকে থানায় হত্যা মামলার অভিযোগ দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এক ব্যবসায়ীর বাড়িতে আরেক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৮:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১