ঢাকা ০১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই:আপিল বিভাগ রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার

সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

সৌদি আরবে তিনতলার ছাদ থেকে পড়ে রাকিব মিয়া (২৫) নামে এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রাকিব মিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে।

সৌদি আরবের রিয়াদের স্থানীয় সময় মঙ্গলবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গফরগাঁও উস্থি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম তোতা এ তথ‍্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত রাকিব প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি রিয়াদ শহরে ফ্রি ভিসায় শ্রমিকের কাজ করতেন। গত দুই মাস আগে তিনি ছুটিতে দেশে ফিরে স্থানীয় হরিপুর নূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন। গত অক্টোবরের মাঝামাঝি সময়ে তিনি আবারও সৌদির রিয়াদে চলে যান। সেখানে গিয়ে কাজে যোগ দিলে মঙ্গলবার তিনতলা ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. গেদু মিয়া জানান, ঘটনাটি দুঃখজনক। রাকিব নতুন বিয়ে করে অনেক স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলেন। কিন্তু তার স্বপ্ন আজ স্বপ্নই রয়ে গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান

সৌদিতে ছাদ থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১২:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১