ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বছরের সবচেয়ে বড় আয়োজন দিয়ে ফিরছেন জেমস

আকাশ বিনোদন ডেস্ক :

করোনা মহামারির কারণে দেড় বছরের বেশি কনসার্টের বাইরে ছিলেন দেশসেরা ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম ওরফে জেমস। সেই বিরতি ভেঙে আগামী ১২ নভেম্বর ফের স্টেজ শোতে ফিরছেন তিনি। এদিন রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত ‘নভেম্বর রেইন’ নামক কনসার্টে অংশ নেবেন জেমস ও তার দল নগর বাউল।

গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে জেমস দীর্ঘদিন কোনো কনসার্টে অংশ নেননি। এখন করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় আবার স্টেজ শোতে অংশ নিচ্ছেন। বছরের সবচেয়ে বড় আয়োজন দিয়ে কামব্যাক করছেন তিনি।

এদিকে জেমস বলেছেন, দর্শকের সামনে দাঁড়িয়ে গান গাওয়ার সময়টা ফিরে আসছে, এটা ভালো লাগার। সবকিছু স্বাভাবিক থাকলে কনসার্টে নিয়মিত গাওয়ার ইচ্ছা আছে।’

এর আগে চলতি বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাজীপুরের রাজবাড়ী মাঠে একটি কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন জেমস। কিন্তু করোনার জন্য সেই আয়োজনসহ বাকি সব কনসার্ট স্থগিত করে দেন ‘নগর বাউল’ তারকা। অবশেষে ‘নভেম্বর রেইন’ দিয়ে দশকদের সামনে আসতে চলেছেন তিনি। এ আয়োজন দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছেন জেমস।

১২ নভেম্বরের এই কনসার্টে নগর বাউল ছাড়াও পারফর্ম করবে ব্যান্ড আর্টসেল, ভাইকিং, ক্রিপটিপ ফেইট, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ। আয়োজকরা জানিয়েছেন, সরকারি অনুমতি পাওয়ায় অক্টোবর থেকে তারা ধারাবাহিকভাবে কনাসার্টের আয়োজন করছে। সামনে আরও কিছু বড় আয়োজনের প্রস্তুতি রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বছরের সবচেয়ে বড় আয়োজন দিয়ে ফিরছেন জেমস

আপডেট সময় ০৯:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১